৪৫/১০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪৭৮ - ক্রয়-বিক্রয়
‘আবদুল্লাহ ইবনু দীনার (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে এ হাদীসের শব্দগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৪৭৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪৭৮
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بَكْرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ: سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّ بَيِّعَيْنِ لَا بَيْعَ بَيْنَهُمَا حَتَّى يَتَفَرَّقَا إِلَّا بَيْعَ الْخِيَارِ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, তিনি (ﷺ) বলেছেন : ক্রেতা-বিক্রেতার মাঝে ক্রয়-বিক্রয় সাব্যস্ত হয় না, যতক্ষণ না তারা আলাদা হয়ে যায়, তবে ইখতিয়ারের ক্রয়-বিক্রয় ছাড়া।
