৪৫/১০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪৮১ - ক্রয়-বিক্রয়
‘আবদুল্লাহ ইবনু দীনার (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে এ হাদীসের শব্দগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৪৮১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪৮১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْبَيِّعَانِ بِالْخِيَارِ حَتَّى يَتَفَرَّقَا، أَوْ يَأْخُذَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا مِنَ الْبَيْعِ مَا هَوِيَ، وَيَتَخَايَرَانِ ثَلَاثَ مَرَّاتٍ»
সামুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর নাবী (ﷺ) বলেছেন: ক্রেতা বিক্রেতার ইখতিয়ার রয়েছে যতক্ষণ না তারা আলাদা হয়ে যায় এবং বিক্রি দ্বারা তাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত বস্তু তারা গ্রহণ করে নেয় আর তারা ইখতিয়ার পাবে তিনবার।
[১] ইজাব-কবুল হয়ে গেলে এবং ক্রেতা-বিক্রেতা কোন শর্ত সংযোজন না করলে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ তা’আলা ইরশাদ করেছেনঃ “হে মুমিনগণ! তোমরা পরস্পর একে অপরের মাল বাতিল পন্থায় খাবে না, তিজারত ব্যতীত।” এতে পৃথক হওয়ার কোন শর্ত নেই। একবার রাসূলুল্লাহ (ﷺ) একটি পশু উমর (রাঃ) থেকে ক্রয় করেন এবং ক্রয়ের পর তিনি সেই মজলিসেই তা ইব্ন উমর (রাঃ)-কে দান করেন।
