৪৫/১০. অধ্যায়ঃ
'আবদুল্লাহ ইবনু দীনার (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে এ হাদীসের শব্দগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৪৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৮২
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ قَالَ: أَنْبَأَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، وَيَأْخُذْ أَحَدُهُمَا مَا رَضِيَ مِنْ صَاحِبِهِ أَوْ هَوِيَ»
সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ক্রেতা-বিক্রেতার ইখতিয়ার রয়েছে, যতক্ষণ না তারা আলাদা হয়ে যায় অথবা তারা তাদের উদ্দেশ্য গ্রহণ করে নেয়—যা ইচ্ছা করে তার সঙ্গী থেকে।
