৪৫/১১. অধ্যায়ঃ
শারীরিকভাবে আলাদা হওয়ার আগে ক্রেতা-বিক্রেতার ইখতিয়ার ওয়াজিব হওয়া প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৪৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৮৩
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُتَبَايِعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، إِلَّا أَنْ يَكُونَ صَفْقَةَ خِيَارٍ، وَلَا يَحِلُّ لَهُ أَنْ يُفَارِقَ صَاحِبَهُ خَشْيَةَ أَنْ يَسْتَقِيلَهُ»
‘আমর ইব্ন শুয়ায়ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমর ইবন শু‘আইব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন। নবী (ﷺ) বলেছেন: ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য ইখতিয়ার থাকবে, যতক্ষণ না তারা একে অপর হতে পৃথক হয়ে যাবে। অবশ্য যদি ইখতিয়ারের শর্তে চুক্তি সম্পাদন হয়ে থাকে। এমতাবস্থায় ক্রেতা ও বিক্রেতা কারো জন্য উচিত নয় যে, সে অপরজন হতে তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে এ আশঙ্কায় যে, হয়তো সে ক্রয়-বিক্রয় বাতিল করবে।
