৪৫/১২. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়ে প্রতারণা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৪৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৮৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا ذَكَرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يُخْدَعُ فِي الْبَيْعِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا بِعْتَ فَقُلْ: لَا خِلَابَةَ "، فَكَانَ الرَّجُلُ إِذَا بَاعَ يَقُولُ: لَا خِلَابَةَ
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে উল্লেখ করল যে, সে কেনাবেচায় প্রতারিত হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন: তুমি ক্রয়-বিক্রয়ের সময় বলবে: কোন ধোঁকা যেন না দেয়া হয়। সে মতে ঐ ব্যক্তি ক্রয়-বিক্রয় করার সময় বলত: কোন ধোঁকা যেন না দেয়া হয়।
