৪৫/১২. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়ে প্রতারণা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৪৮৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৮৫
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا كَانَ فِي عُقْدَتِهِ ضَعْفٌ كَانَ يُبَايِعُ، وَأَنَّ أَهْلَهُ أَتَوْا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، احْجُرْ عَلَيْهِ، فَدَعَاهُ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَهَاهُ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنِّي لَا أَصْبِرُ عَنِ الْبَيْعِ، قَالَ: " إِذَا بِعْتَ، فَقُلْ: لَا خِلَابَةَ "
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তির বিচার-বুদ্ধিতে দুর্বলতা ছিল, আর সে বেচাকেনাও করত। তার পরিবার নবী (ﷺ)-এর নিকট এসে বলল: হে আল্লাহর নবী (ﷺ), তার প্রতি বেচাকেনায় বাধা প্রদান করুন। সে মতে আল্লাহর নবী (ﷺ) তাকে ডেকে নিষেধ করলেন। সে বলল: আল্লাহর নবী (ﷺ), আমি বেচাকেনা না করে থাকতে পারি না। তিনি (ﷺ) বললেন: তুমি যখন বেচাকেনা করবে, তখন বলবে: (বেচাকেনায়) কোন প্রকার ধোঁকা নয়।
