১/৪১. অধ্যায়ঃ
পানির দ্বারা পবিত্রতা অর্জন প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا النَّضْرُ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ أَحْمِلُ أَنَا وَغُلَامٌ مَعِي نَحْوِي إِدَاوَةً مِنْ مَاءٍ فَيَسْتَنْجِي بِالْمَاءِ»
আতা ইব্ন আবূ মায়মূনা (রহঃ) হতে বর্ণিতঃ
আতা ইবনু আবু মায়মূনা (রহঃ) বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছি, যখন রাসূলুল্লাহ (ﷺ) পায়খানার স্থানে আসতেন তখন আমি এবং আমার সাথে আমার মতই আর একটি ছেলে পানির পাত্র বহন করে নিয়ে যেতাম। তিনি (ﷺ) সে পানি দিয়ে ইস্তিঞ্জা করতেন।
