১/৪০. অধ্যায়ঃ
শুধু ঢিলা দিয়ে পবিত্রতা অর্জন যথেষ্ট
সুনানে নাসাঈ : ৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُسْلِمِ بْنِ قُرْطٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ، فَلْيَذْهَبْ مَعَهُ بِثَلَاثَةِ أَحْجَارٍ فَلْيَسْتَطِبْ بِهَا؛ فَإِنَّهَا تَجْزِي عَنْهُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন পায়খানা প্রস্রাবের জন্যে নিচু জমিতে যাবে সে যেন সাথে তিনটি পাথর নিয়ে যায় এবং এগুলো দ্বারা যেন সে পবিত্রতা অর্জন করে, এ ঢিলাগুলো তার পবিত্রতা অর্জনের জন্যে যথেষ্ট।
