৪৫/৪১. অধ্যায়ঃ
বেশি খেজুরের বিনিময়ে কম খেজুর ক্রয়-বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৫৫
حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ قَالَ: كُنَّا نُرْزَقُ تَمْرَ الْجَمْعِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَبِيعُ الصَّاعَيْنِ بِالصَّاعِ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا صَاعَيْ تَمْرٍ بِصَاعٍ، وَلَا صَاعَيْ حِنْطَةٍ بِصَاعٍ، وَلَا دِرْهَمًا بِدِرْهَمَيْنِ»
আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে খাওয়ার জন্য আমরা ভালো-মন্দ মিশ্রিত খেজুর পেতাম। তখন আমরা তার দুই সা-এর বিনিময়ে এক সা ভালো খেজুর নিতাম। এ খবর রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে পৌঁছলে তিনি বলেন: এক সা-এর বিনিময়ে দুই সা খেজুর, এক সা-এর বিনিময়ে দুই সা গম এবং এক দিরহামের পরিবর্তে দুই দিরহাম বিনিময় করো না।
