৪৫/৪১. অধ্যায়ঃ
বেশি খেজুরের বিনিময়ে কম খেজুর ক্রয়-বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৫৬
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ حَمْزَةَ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ قَالَ: كُنَّا نَبِيعُ تَمْرَ الْجَمْعِ صَاعَيْنِ بِصَاعٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَاعَيْ تَمْرٍ بِصَاعٍ، وَلَا صَاعَيْ حِنْطَةٍ بِصَاعٍ، وَلَا دِرْهَمَيْنِ بِدِرْهَمٍ»
আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবু সাঈদ (রাঃ) বর্ণনা করেন। আমরা দুই সা নিম্নমানের খেজুরের বিনিময়ে ভালো মানের এক সা বিক্রি করতাম। নবী (ﷺ) বললেন: খেজুরের এক সা-এর বিনিময়ে দুই সা, আর এক সা গমের বিনিময়ে দুই সা, আর এক দিরহামের বিনিময়ে দুই দিরহাম নয়।
