৪৫/৪১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৫৭ - ক্রয়-বিক্রয়
বেশি খেজুরের বিনিময়ে কম খেজুর ক্রয়-বিক্রয় করা
সুনানে আন-নাসায়ী : ৪৫৫৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৫৭
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ حَمْزَةَ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى قَالَ: حَدَّثَنِي عُقْبَةُ بْنُ عَبْدِ الْغَافِرِ قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ قَالَ: أَتَى بِلَالٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ بَرْنِيٍّ، فَقَالَ: «مَا هَذَا؟»، قَالَ: اشْتَرَيْتُهُ صَاعًا بِصَاعَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوِّهْ عَيْنُ الرِّبَا لَا تَقْرَبْهُ»
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
বিলাল (রাঃ) কিছু উন্নতমানের খেজুর নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আসলে তিনি বললেন: এটা কী? তিনি বললেন: আমি এগুলো এক সা' দুই সা'-এর বিনিময়ে ক্রয় করেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: বাহ! এতো প্রকাশ্য সুদ, এর ধারে কাছেও যেও না।
