৪৫/৪১. অধ্যায়ঃ
বেশি খেজুরের বিনিময়ে কম খেজুর ক্রয়-বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৫৮
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ أَنَّهُ: سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الذَّهَبُ بِالْوَرِقِ رِبًا، إِلَّا هَاءَ وَهَاءَ، وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ، وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ»
হযরত উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রূপার বিনিময়ে স্বর্ণ সুদ, যদি নগদ বিনিময়ে না হয়, খেজুরের বিনিময়ে খেজুর সুদ, যদি নগদে বিনিময় না হয়, গমের বিনিময়ে গম সুদ, যদি নগদ বিনিময়ে না হয়, যবের বিনিময়ে যব সুদ, যদি নগদ বিনিময়ে না হয়।
