৪৫/৭৪. অধ্যায়ঃ
বিক্রিত দ্রব্য হতে অনির্দিষ্ট পরিমাণ কিছু বাদ দেয়া নিষেধ
সুনানে নাসাঈ : ৪৬৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৩৪
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، وَأَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ قَالَ: أَنْبَأَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُحَاقَلَةِ، الْمُزَابَنَةِ، وَالْمُخَابَرَةِ، وَالْمُعَاوَمَةِ، وَالثُّنْيَا، وَرَخَّصَ فِي الْعَرَايَا»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালা, মুযাবানা, মুখাবারা, মু’আওয়ামা এবং সুন্ইয়া লেনদেন (বিক্রিত বস্তু হতে কিয়দংশ আলাদা) করতে নিষেধ করেছেন, কিন্তু ‘আরায়া-এর ব্যাপারে অনুমতি দিয়েছেন।
[১] বিক্রয়ে অনির্দিষ্ট কিছু মাল বাদ দেওয়া।
