৪৫/৭৫. অধ্যায়ঃ
ফল ছাড়া খেজুর গাছ বিক্রয় করা সম্পর্কে
সুনানে নাসাঈ : ৪৬৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৩৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلًا، ثُمَّ بَاعَ أَصْلَهَا فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন খেজুর গাছে পরাগায়ণ করে, তারপর সেই গাছ বিক্রি করে, তবে ফল বিক্রেতারই থাকবে। তখন যদি ক্রেতা এ শর্ত করে যে, ফল আমি নেব, আর বিক্রেতা তাতে সম্মত হয়, তাহলে ফল ক্রেতার হবে।
