৪৫/১০১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬৯১ - ক্রয়-বিক্রয়
যিম্মাদার করা
সুনানে আন-নাসায়ী : ৪৬৯১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬৯১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ، وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ، وَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيءٍ فَلْيَتْبَعْ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ধনী ব্যক্তির ঋণ পরিশোধে দেরি করা অন্যায়। আর তোমাদের কাউকে যদি কারো ঋণ পরিশোধ করার বিষয়ে ধনী ব্যক্তির ওপর যিম্মা করা হয়, তবে সে যেন তা কবূল করে নেয়।
