৪৫/১০২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬৯২ - ক্রয়-বিক্রয়
ঋণের যামিনদার হওয়া
সুনানে আন-নাসায়ী : ৪৬৯২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬৯২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أُتِيَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ، فَقَالَ: «إِنَّ عَلَى صَاحِبِكُمْ دَيْنًا؟» فَقَالَ أَبُو قَتَادَةَ: أَنَا أَتَكَفَّلُ بِهِ، قَالَ: «بِالْوَفَاءِ» قَالَ: بِالْوَفَاءِ
‘আবদুল্লাহ ইবনু আবূ ক্বাতাদাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু আবূ ক্বাতাদাহ্ (রহঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন। এক আনসারী ব্যক্তির মৃত দেহ নাবী (ﷺ) এর সম্মুখে আনা হলো তিনি যেন তার জানাযাহ্ আদায় করান। তখন তিনি (ﷺ) বললেন: এর ওপর তো ঋণ রয়েছে। আবূ কৃতাদাহ্ (রাঃ) বললেন : আমি এর যামিনদার হলাম। তিনি (ﷺ) বললেন: তুমি তার সম্পূর্ণ ঋণের যামিনদার? আবূ ক্বকৃতাদাহ্ (রাঃ) বললেন: সম্পূর্ণ ঋণের যামিনদার।
