৪৫/১০৮. অধ্যায়ঃ
জমিতে অংশীদারী
সুনানে নাসাঈ : ৪৭০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭০১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: «قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ شَرِكَةٍ لَمْ تُقْسَمْ رَبْعَةٍ، وَحَائِطٍ لَا يَحِلُّ لَهُ أَنْ يَبِيعَهُ حَتَّى يُؤْذِنَ شَرِيكَهُ، فَإِنْ شَاءَ أَخَذَ، وَإِنْ شَاءَ تَرَكَ، وَإِنْ بَاعَ وَلَمْ يُؤْذِنْهُ فَهُوَ أَحَقُّ بِهِ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক এমন এজমালি সম্পত্তিতে ‘শুফআহ’-এর নির্দেশ দিয়েছেন, যা এখনো ভাগবণ্টন করা হয়নি, তা ঘরবাড়ি হোক অথবা বাগান। এক শরীকের নিজের অংশ অন্য শরীককে না জানিয়ে এবং তার অনুমতি ছাড়া বিক্রি করা বৈধ নয়। যদি সে ইচ্ছা করে নিবে অথবা বাদ দেবে। যদি কোন শরীক অন্য শরীককে না জানিয়ে সম্পদ বিক্রি করে দেয়, তবে সে তাতে অধিক হকদার।
