৪৬/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭০৯ - কাসামাহ
শপথ
সুনানে আন-নাসায়ী : ৪৭০৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭০৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ ابْنِ الْمُسَيَّبِ قَالَ: «كَانَتِ الْقَسَامَةُ فِي الْجَاهِلِيَّةِ، ثُمَّ أَقَرَّهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَنْصَارِيِّ الَّذِي وُجِدَ مَقْتُولًا فِي جُبِّ الْيَهُودِ» فَقَالَتِ الْأَنْصَارُ: الْيَهُودُ قَتَلُوا صَاحِبَنَا
ইব্ন মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনুল মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জাহিলী যুগে কুসামাহ্ প্রচলিত ছিল। পরে রাসূলুল্লাহ (ﷺ) একে সেই আনসারীর ওপর কার্যকর করেন, যার মৃত দেহ ইয়াহুদীদের এক কূপে দেখা গিয়েছিল। কারণ আনসার দাবি করে যে, ইয়াহুদীরা আমাদের লোককে হত্যা করেছে।
