৪৬/৪. অধ্যায়ঃ

এ হাদীসে সাহল হতে বর্ণনাকারীর বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭১৩

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: أَنْبَأَنَا حَمَّادٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، وَرَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّهُمَا حَدَّثَاهُ، أَنَّ مُحَيِّصَةَ بْنَ مَسْعُودٍ وَعَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ أَتَيَا خَيْبَرَ فِي حَاجَةٍ لَهُمَا، فَتَفَرَّقَا فِي النَّخْلِ، فَقُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ، فَجَاءَ أَخُوهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَحُوَيِّصَةُ وَمُحَيِّصَةُ ابْنَا عَمِّهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَكَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ فِي أَمْرِ أَخِيهِ، وَهُوَ أَصْغَرُ مِنْهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكُبْرَ» لِيَبْدَأِ الْأَكْبَرُ فَتَكَلَّمَا فِي أَمْرِ صَاحِبِهِمَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا: «يُقْسِمُ خَمْسُونَ مِنْكُمْ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَمْرٌ لَمْ نَشْهَدْهُ كَيْفَ نَحْلِفُ؟ قَالَ: «فَتُبَرِّئُكُمْ يَهُودُ بِأَيْمَانِ خَمْسِينَ مِنْهُمْ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، قَوْمٌ كُفَّارٌ، فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ قِبَلِهِ، قَالَ: سَهْلٌ فَدَخَلْتُ مِرْبَدًا لَهُمْ فَرَكَضَتْنِي نَاقَةٌ مِنْ تِلْكَ الْإِبِلِ

বুশায়র ইব্‌ন ইয়াসার (রহঃ) সাহ্‌ল ইব্‌ন আবূ হাসমা এবং রাফি’ ইব্‌ন খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ

বুশাইর ইবনে ইয়াসার (রহঃ) সাহল ইবনে আবু হাথমা ও রাফি ইবনে খদীজ (রাঃ) হতে বর্ণনা করেন। তারা বলেন: মুহাইয়িসা ইবনে মাসউদ ও আবদুল্লাহ ইবনে সাহল কোন প্রয়োজনে খায়বারে রওয়ানা হন। সেখানে তারা খেজুর বাগানে পরস্পর পৃথক হয়ে পড়েন। অতঃপর আবদুল্লাহ ইবনে সাহলের হত্যা সংঘটিত হয়। অতএব তার ভাই আবদুর রহমান ইবনে সাহল এবং তার দুই চাচাতো ভাই হুয়াইয়িসা ও মুহাইয়িসা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে উপস্থিত হলেন। আবদুর রহমান তার ভাই সম্পর্কে কথা বলা শুরু করেন। আর তিনি ছিলেন তাঁদের মধ্যে বয়সে ছোট।রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন: বয়সে যারা বড় তাদের সম্মান কর। অতঃপর তারা দু’জন তাদের সাথীর ব্যাপারে কথা বললেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের মধ্যকার পঞ্চাশজন ব্যক্তি শপথ করবে। তখন তারা বললেন: আমরা যা দেখিনি কিভাবে তার শপথ নিতে পারি? তিনি (ﷺ) বলেন: তাহলে ইয়াহুদেরা পঞ্চাশ জন শপথ করে তোমাদের দাবি হতে মুক্ত হয়ে যাক। তারা বললেন: হে আল্লাহর রাসূল! তারা তো কাফির। এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) নিজেই তাদের দিয়াত দিয়ে দেন।সাহল (রাঃ) বলেন : আমি উট রাখার স্থানে গেলে যে উট আমাদেরকে দেয়া হয়েছিল তন্মধ্যে একটি আমাকে আঘাত হেনেছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন