৪৬/৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭১২ - কাসামাহ
এ হাদীসে সাহল হতে বর্ণনাকারীর বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৭১২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭১২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، قَالَ: وَحَسِبْتُ قَالَ: وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّهُمَا قَالَا: خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلِ بْنِ زَيْدٍ وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودٍ حَتَّى إِذَا كَانَا بِخَيْبَرَ تَفَرَّقَا فِي بَعْضِ مَا هُنَالِكَ، ثُمَّ إِذَا بِمُحَيِّصَةَ يَجِدُ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ قَتِيلًا فَدَفَنَهُ، ثُمَّ أَقْبَلَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ وَحُوَيِّصَةُ بْنُ مَسْعُودٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَكَانَ أَصْغَرَ الْقَوْمِ، فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ يَتَكَلَّمُ قَبْلَ صَاحِبَيْهِ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَبِّرِ الْكُبْرَ فِي السِّنِّ» فَصَمَتَ وَتَكَلَّمَ صَاحِبَاهُ، ثُمَّ تَكَلَّمَ مَعَهُمَا، فَذَكَرُوا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتَلَ عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ، فَقَالَ لَهُمْ: «أَتَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا وَتَسْتَحِقُّونَ صَاحِبَكُمْ أَوْ قَاتِلَكُمْ؟» قَالُوا: كَيْفَ نَحْلِفُ وَلَمْ نَشْهَدْ؟ قَالَ: «فَتُبَرِّئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ يَمِينًا» قَالُوا: وَكَيْفَ نَقْبَلُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ؟ فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهُ عَقْلَهُ
সাহল ইবনু আবূ হাসমাহ্ এবং রাফি' ইবনু খদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
বুশায়র ইবনু ইয়াসার (রহঃ) সাহল ইবনু আবূ হাসমাহ্ এবং রাফি' ইবনু খদীজ (রাঃ) হতে বর্ণনা করেন। তাঁরা বলেন: 'আবদুল্লাহ ইবনু সাহল এবং মুহাইয়িসাহ ইবনু মাস্'ঊদ একত্রে রওয়ানা হন। তাঁরা খায়বারে পৌঁছলে কোন এক স্থানে আবার পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর মুহাইয়িসাহ্ (রাঃ) 'আবদুল্লাহ ইবনু সাহল-কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। তিনি তাঁকে দাফন করলেন।অতঃপর তিনি নিজে, হুওয়াইয়িসাহ্ ইবনু মাস্'উদ এবং 'আবদুর রহমান ইবনু সাহল মিলিত হয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হন। 'আবদুর রহমান তাঁদের মধ্যে বয়সে ছোট ছিলেন। তিনি সর্বাগ্রে কথা বলতে চাইলে রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যারা বয়সে বড় তাঁদের সম্মান দাও। তখন তিনি নিশ্চুপ হয়ে গেলেন। এরপর তার সাথীরা কথা বলতে থাকেন, আর তখন তিনিও তাঁদের সাথে কথা বলছিলেন। যেখানে 'আবদুল্লাহ ইবনু সাহল-কে হত্যা করা হয় তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ঐ জায়গার কথা বললেন।তিনি (ﷺ) বললেন: তোমরা পঞ্চাশ জন ব্যক্তি কি শপথ করতে পারবে যা দ্বারা তোমাদের লোকের অভিযুক্ত ব্যক্তি কিংবা হত্যাকারীর বিচার লাভের অধিকার পেতে পার? তাঁরা বললেন: যখন আমরা স্বচক্ষে দেখিনি এবং উপস্থিতও ছিলাম না, তখন আমরা কী করে শপথ নিতে পারি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাহলে কি ইয়াহূদীদের মধ্যে পঞ্চাশ জন ব্যক্তি শপথ করে তোমাদের অভিযোগ থেকে মুক্ত হয়ে যাক? তাঁরা বললেন: আমরা কিরূপে কাফিরদের শপথ বিশ্বাস করব? এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) নিজে তাঁদের দিয়াত দিয়ে দেন।
