৪৬/৪. অধ্যায়ঃ

এ হাদীসে সাহল হতে বর্ণনাকারীর বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭১৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ: أَخْبَرَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ الْأَنْصَارِيَّ، وَمُحَيِّصَةَ بْنَ مَسْعُودٍ، خَرَجَا إِلَى خَيْبَرَ، فَتَفَرَّقَا فِي حَاجَتِهِمَا، فَقُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ الْأَنْصَارِيُّ، فَجَاءَ مُحَيِّصَةُ وَعَبْدُ الرَّحْمَنِ أَخُو الْمَقْتُولِ وَحُوَيِّصَةُ بْنُ مَسْعُودٍ حَتَّى أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ يَتَكَلَّمُ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكُبْرَ الْكُبْرَ» فَتَكَلَّمَ مُحَيِّصَةُ وَحُوَيِّصَةُ، فَذَكَرُوا شَأْنَ عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا، فَتَسْتَحِقُّونَ قَاتِلَكُمْ؟» قَالُوا: كَيْفَ نَحْلِفُ، وَلَمْ نَشْهَدْ، وَلَمْ نَحْضُرْ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَتُبَرِّئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ يَمِينًا» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ نَقْبَلُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ؟ قَالَ: فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بُشَيْرٌ قَالَ لِي سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ: لَقَدْ رَكَضَتْنِي فَرِيضَةٌ مِنْ تِلْكَ الْفَرَائِضِ فِي مِرْبَدٍ لَنَا

সাহ্‌ল ইব্‌ন আবূ হাসমা (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন সাহল আনসারী এবং মুহাইয়িসা ইবন মাসউদ (রাঃ) খায়বারে রওয়ানা হন। পরে তারা উভয়ে তাদেরই কাজে পরস্পর পৃথক হয়ে যান এবং পরে আবদুল্লাহ ইবন সাহল আনসারী নিহত হন। এরপর মুহাইয়িসা ও আবদুর রহমান, নিহত ব্যক্তির ভাই এবং হুওয়াইয়িসা ইবন মাসউদ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হন। আবদুর রহমান সর্বাগ্রে কথা বলতে চাইলে নবী (ﷺ) তাকে বললেন: বয়সে যে বড় তার সম্মান প্রদর্শন কর। তখন মুহাইয়িসা এবং হুওয়াইয়িসা আবদুল্লাহ ইবন সাহলের পুরো ঘটনা বর্ণনা করলেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা পঞ্চাশ জন ব্যক্তি শপথ করে হত্যাকারীর বিচার লাভের অধিকার প্রমাণ কর। তারা বলেন: আমরা যা দেখিনি এবং সেখানে উপস্থিতও ছিলাম না, তখন আমরা কিভাবে শপথ নিতে পারি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তবে তো তারা পঞ্চাশ জন ব্যক্তি শপথ করে তোমাদের অভিযোগ থেকে মুক্ত হয়ে যাক। তখন তারা বলল: হে আল্লাহর রাসূল! কাফিরদের শপথ আমরা কিভাবে মেনে নিতে পারি? রাবী বলেন: এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) নিজেই তাদের দিয়াত আদায় করেন। সাহল ইবন আবু হাথমা (রাঃ) বলেন: প্রেরিত উটগুলোর একটি আমাদের উট রাখার স্থানে আমাকে আঘাত করেছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন