৪৬/৪. অধ্যায়ঃ

এ হাদীসে সাহল হতে বর্ণনাকারীর বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭১৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ قَالَ: وُجِدَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ قَتِيلًا، فَجَاءَ أَخُوهُ وَعَمَّاهُ حُوَيِّصَةُ وَمُحَيِّصَةُ وَهُمَا عَمَّا عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ يَتَكَلَّمُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكُبْرَ الْكُبْرَ» قَالَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا وَجَدْنَا عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ قَتِيلًا فِي قَلِيبٍ مِنْ بَعْضِ قُلُبِ خَيْبَرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَتَّهِمُونَ؟» قَالُوا: نَتَّهِمُ الْيَهُودَ. قَالَ: «أَفَتُقْسِمُونَ خَمْسِينَ يَمِينًا أَنَّ الْيَهُودَ قَتَلَتْهُ؟» قَالُوا: وَكَيْفَ نُقْسِمُ عَلَى مَا لَمْ نَرَ؟ قَالَ: «فَتُبَرِّئُكُمُ الْيَهُودُ بِخَمْسِينَ أَنَّهُمْ لَمْ يَقْتُلُوهُ» قَالُوا: وَكَيْفَ نَرْضَى بِأَيْمَانِهِمْ وَهُمْ مُشْرِكُونَ؟ فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِهِ أَرْسَلَهُ مَالِكُ بْنُ أَنَسٍ

সাহ্ল ইব্‌ন আবু হাসমা (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন সাহলকে মৃতাবস্থায় পাওয়া গেল, তখন তার ভাই এবং দুই চাচা হুয়াইসা ও মুহাইয়িসা, যারা আবদুল্লাহ (রাঃ)-এরও চাচা ছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলেন। আবদুর রহমান প্রথমে কথা বলতে শুরু করলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: বয়সে যে বড় তাকে সম্মান কর। আর তাকে হত্যা করে ইয়াহুদীদের এক কূপে ফেলে দেয়া হয়েছিল। নবী (ﷺ) জিজ্ঞেস করলেন: তোমরা কাকে সন্দেহ কর? তারা বললেন: ইয়াহুদীদের ওপরই আমাদের সন্দেহ হয়। তিনি (ﷺ) বললেন: তোমরা কি শপথ করে বলতে পার যে, ইয়াহুদীরা তাকে হত্যা করেছে? তারা বললেন: আমরা যখন চোখে দেখিনি তখন আমরা কিরূপে শপথ করতে পারি? তিনি (ﷺ) বলেন: তা হলে ইয়াহুদীরা পঞ্চাশ জন শপথ করে দায়মুক্ত হয়ে যাবে। তখন তারা বললেন: আমরা তাদের শপথ কিরূপে বিশ্বাস করব? কেননা তারা তো মুশরিক। তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজে তাদের দিয়াত আদায় করে দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন