৪৬/৪. অধ্যায়ঃ

এ হাদীসে সাহল হতে বর্ণনাকারীর বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭১৮

قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ عَنْ ابْنِ الْقَاسِمِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ الْأَنْصَارِيَّ وَمُحَيِّصَةَ بْنَ مَسْعُودٍ خَرَجَا إِلَى خَيْبَرَ، فَتَفَرَّقَا فِي حَوَائِجِهِمَا، فَقُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ، فَقَدِمَ مُحَيِّصَةُ، فَأَتَى هُوَ وَأَخُوهُ حُوَيِّصَةُ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ لِيَتَكَلَّمَ لِمَكَانِهِ مِنْ أَخِيهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَبِّرْ كَبِّرْ» فَتَكَلَّمَ حُوَيِّصَةُ وَمُحَيِّصَةُ، فَذَكَرُوا شَأْنَ عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا، وَتَسْتَحِقُّونَ دَمَ صَاحِبِكُمْ أَوْ قَاتِلِكُمْ؟» قَالَ مَالِكٌ: قَالَ يَحْيَى: فَزَعَمَ بُشَيْرٌ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَاهُ مِنْ عِنْدِهِ «خَالَفَهُمْ سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ»

বুশায়র ইব্ন ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনু সাহল আনসারী এবং মুহাইয়িসা ইবনু মাসউদ খায়বার গমন করার পর নিজ নিজ কাজের জন্য পৃথক হয়ে যান। তারপর আবদুল্লাহ ইবনু সাহল নিহত হন। মুহাইয়িসা সেখান থেকে ফিরে আসেন। এরপর তিনি, তাঁর ভাই হুওয়াইয়িসা এবং আবদুর রহমান ইবনু সাহল রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হন। আবদুর রহমান তাঁর ভাই হিসেবে প্রথমে কথা শুরু করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: বয়সে যে বড় তাকে সম্মান কর। তখন হুওয়াইয়িসা এবং মুহাইয়িসা কথা বলতে শুরু করেন। তারা আবদুল্লাহ ইবনু সাহলের অবস্থা বর্ণনা করলে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন: তোমরা পঞ্চাশ জন শপথ করে কি তোমাদের লোকের হত্যাকারীর বিচার লাভের অধিকার সাব্যস্ত করতে পারবে?ইমাম মালিক (রহঃ) বলেন, ইয়াহিয়া (রহঃ) বলেছেন: বুশাইর মনে করেন, রাসূলুল্লাহ (ﷺ) নিজে দিয়াত আদায় করে দেন। সাঈদ ইবনু উবায়দ তাদের সাথে মতানৈক্য করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন