৪৬/৪. অধ্যায়ঃ
এ হাদীসে সাহল হতে বর্ণনাকারীর বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭১৯
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، زَعَمَ أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ: سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ أَخْبَرَهُ، أَنَّ نَفَرًا مِنْ قَوْمِهِ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ، فَتَفَرَّقُوا فِيهَا فَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلًا، فَقَالُوا لِلَّذِينَ وَجَدُوهُ عِنْدَهُمْ: قَتَلْتُمْ صَاحِبَنَا. قَالُوا: مَا قَتَلْنَاهُ، وَلَا عَلِمْنَا قَاتِلًا. فَانْطَلَقُوا إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، انْطَلَقْنَا إِلَى خَيْبَرَ فَوَجَدْنَا أَحَدَنَا قَتِيلًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكُبْرَ الْكُبْرَ» فَقَالَ لَهُمْ: «تَأْتُونَ بِالْبَيِّنَةِ عَلَى مَنْ قَتَلَ؟». قَالُوا: مَا لَنَا بَيِّنَةٌ. قَالَ: «فَيَحْلِفُونَ لَكُمْ». قَالُوا: لَا نَرْضَى بِأَيْمَانِ الْيَهُودِ، وَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبْطُلَ دَمُهُ فَوَدَاهُ مِائَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ «خَالَفَهُمْ عَمْرُو بْنُ شُعَيْبٍ»
বুশায়র ইব্ন ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ
সাহল ইবনু আবু হাথমা নামক এক আনসারী তাকে সংবাদ দিয়েছেন যে, তার গোত্রের কয়েকজন খায়বারে গমন করেন। সেখানে তারা পৃথক হয়ে যান পরে তারা তাদের একজনকে নিহত অবস্থায় পেলেন। তারা যে স্থানে নিহত ব্যক্তিকে পেলেন সেখানকার লোকজনকে বললেন, তোমরা কি আমাদের লোককে হত্যা করেছ? তারা বলল: না, আমরা তাকে হত্যা করিনি এবং হত্যাকারীকে আমরা চিনিও না। এরপর তারা আল্লাহর নবী (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে বললেন : হে আল্লাহর নবী! আমরা খায়বার গিয়েছিলাম, সেখানে আমরা আমাদের জনৈক ব্যক্তিকে নিহত পেয়েছি। তিনি (ﷺ) বললেন: বয়সে বড় ব্যক্তির সম্মান কর। তিনি (ﷺ) বললেন: তোমরা কি সাক্ষী উপস্থিত করতে পারবে যে, কে হত্যা করেছে? তারা বলল : আমাদের কোন সাক্ষী নেই। তিনি (ﷺ) বললেন: তাহলে ইয়াহুদীরা তোমাদের সামনে শপথ করবে। তারা বলল, আমরা ইয়াহুদীর শপথ বিশ্বাস করি না। রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ঐ ব্যক্তির রক্ত বৃথা যাওয়া পছন্দ হলো না। কাজেই তিনি (ﷺ) সদাকার উট থেকে একশত উট দিয়াত স্বরূপ তাদের দিয়ে দেন।
