৪৬/৬. অধ্যায়ঃ
'আলক্বামাহ্ ইবনু ওয়ায়িল থেকে বর্ণনাকারীদের পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৩১
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْحَقَ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنِي خَالِدُ بْنُ خِدَاشٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ، عَنْ بَشِيرِ بْنِ الْمُهَاجِرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ هَذَا الرَّجُلَ قَتَلَ أَخِي، قَالَ: «اذْهَبْ فَاقْتُلْهُ كَمَا قَتَلَ أَخَاكَ». فَقَالَ لَهُ الرَّجُلُ: اتَّقِ اللَّهَ، وَاعْفُ عَنِّي، فَإِنَّهُ أَعْظَمُ لِأَجْرِكَ، وَخَيْرٌ لَكَ وَلِأَخِيكَ يَوْمَ الْقِيَامَةِ، قَالَ: فَخَلَّى عَنْهُ. قَالَ: فَأُخْبِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ، فَأَخْبَرَهُ بِمَا قَالَ لَهُ، قَالَ: " فَأَعْنَفَهُ أَمَا إِنَّهُ كَانَ خَيْرًا مِمَّا هُوَ صَانِعٌ بِكَ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ: يَا رَبِّ، سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي "...[حكم الألباني] ضعيف الإسناد
বুরায়দা (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বলল: [হে আল্লাহর রসূল!] এ ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে। তখন তিনি (ﷺ) বললেন: যাও, তুমিও তাকে হত্যা কর, যেমন সে তোমার ভাইকে হত্যা করেছে। সেই ব্যক্তি বলল: আল্লাহকে ভয় কর এবং আমাকে ক্ষমা করে দাও, তোমার অনেক সাওয়াব হবে, আর কেয়ামতের দিন তোমার এবং তোমার ভাইয়ের জন্য উত্তম হবে। এ কথা শুনে সে হত্যাকারীকে ক্ষমা করে দিল।পরে নবী (ﷺ) এ কথা জানতে পেরে তাকে জিজ্ঞেস করলে, সে যা করেছিল, তা বর্ণনা করল। তখন তিনি (ﷺ) তাকে [হত্যাকারীকে] তিরস্কার করে বললেন: কেয়ামতের দিন সে অর্থাৎ নিহত ব্যক্তি তোমার সাথে যা করবে, তার চেয়ে এটাই [অর্থাৎ শাস্তি গ্রহণই] তোমার পক্ষে শ্রেয় ছিল। সে বলবে, হে আল্লাহ! তাকে জিজ্ঞেস করুন, সে আমাকে কেন হত্যা করেছিল?
