৪৬/৭. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: “যদি আপনি কাফিরদের মধ্যে মীমাংসা করেন, তবে ইনসাফের সাথে মীমাংসা করবেন”- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৪২); আয়াতের ব্যাখ্যা এবং এ সম্পর্কে 'ইকরিমাহ্ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৩২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৩২
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا عَلِيٌّ وَهُوَ بْنُ صَالِحٍ عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابنِ عَبَّاسٍ قَالَ: كَانَ قُرَيْظَةُ وَالنَّضِيرُ وَكَانَ النَّضِيرُ أَشْرَفَ مِنْ قُرَيْظَةَ وَكَانَ إِذَا قَتَلَ رَجُلٌ مِنْ قُرَيْظَةَ رَجُلًا مِنَ النَّضِيرِ قُتِلَ بِهِ، وَإِذَا قَتَلَ رَجُلٌ مِنَ النَّضِيرِ رَجُلًا مِنْ قُرَيْظَةَ أَدَّى مِائَةَ وَسْقٍ مِنْ تَمْرٍ، فَلَمَّا بُعِثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتَلَ رَجُلٌ مِنَ النَّضِيرِ رَجُلًا مِنْ قُرَيْظَةَ فَقَالُوا: ادْفَعُوهُ إِلَيْنَا نَقْتُلْهُ. فَقَالُوا: بَيْنَنَا وَبَيْنَكُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَوْهُ فَنَزَلَتْ: " {وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ} [المائدة: 42] " وَالْقِسْطُ: النَّفْسُ بِالنَّفْسِ، ثُمَّ نَزَلَتْ: " {أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ} [المائدة: 50] "
সিমাক (রহঃ) হতে বর্ণিতঃ
কুরায়জাহ ও নাজীর ইহুদি দুইটি গোত্র ছিল। এদের মধ্যে বানু নাজীর গোত্র বানু কুরায়জাহ গোত্র থেকে মর্যাদাশালী ছিল। বানু কুরায়জাহ-এর কোনো ব্যক্তি বানু নাজীর-এর কোনো ব্যক্তিকে হত্যা করলে তাকে হত্যা করা হতো। কিন্তু বানু নাজীর-এর কোনো ব্যক্তি বানু কুরায়জার কোনো ব্যক্তিকে হত্যা করলে রক্তপণ স্বরূপ সে একশত ওয়াসাক খেজুর আদায় করত।নবী (ﷺ)-এর নবুয়্যাতের পর বানু নাজীর-এর জনৈক ব্যক্তি কুরায়জাহর জনৈক ব্যক্তিকে হত্যা করল। তখন বানু কুরায়জাহর লোকেরা বলল: হত্যাকারীকে আমাদের হাওলা কর, আমরা তাকে হত্যা করব। বানু নাজীরের লোকেরা বলল: তোমাদের এবং আমাদের মধ্যে নবী (ﷺ) রয়েছেন। তারা তাঁর নিকট আসলে, তখন আয়াত নাজিল হলো:وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ"...যদি আপনি কাফিরদের মধ্যে মীমাংসা করেন, তবে ইনসাফের সাথে মীমাংসা করবেন..."- (সূরা আল মায়েদা ৫:৪২)। আর ইনসাফ হলো প্রাণের পরিবর্তে প্রাণ নেয়া।এরপর নাজিল হলো:أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ"তারা কি অজ্ঞতার যুগের রেওয়াজ পছন্দ করছে?"- (সূরা আল মায়েদা ৫:৪২)।
