৪৬/৭. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: “যদি আপনি কাফিরদের মধ্যে মীমাংসা করেন, তবে ইনসাফের সাথে মীমাংসা করবেন”- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৪২); আয়াতের ব্যাখ্যা এবং এ সম্পর্কে 'ইকরিমাহ্ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৩৩
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَقَ، أَخْبَرَنِي دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ الْآيَاتِ الَّتِي فِي الْمَائِدَةِ الَّتِي قَالَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ»: {فَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ} [المائدة: 42] إِلَى {الْمُقْسِطِينَ} [المائدة: 42] «إِنَّمَا نَزَلَتْ فِي الدِّيَةِ بَيْنَ النَّضِيرِ وَبَيْنَ قُرَيْظَةَ وَذَلِكَ أَنَّ قَتْلَى النَّضِيرِ كَانَ لَهُمْ شَرَفٌ يُودَوْنَ الدِّيَةَ كَامِلَةً، وَأَنَّ بَنِي قُرَيْظَةَ كَانُوا يُودَوْنَ نِصْفَ الدِّيَةِ فَتَحَاكَمُوا فِي ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ذَلِكَ فِيهِمْ، فَحَمَلَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْحَقِّ فِي ذَلِكَ فَجَعَلَ الدِّيَةَ سَوَاءً»...[حكم الألباني] حسن صحيح الإسناد
দাঊদ ইব্ন হুসায়ন হতে বর্ণিতঃ
ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন। সূরা আল মায়িদা-এর আয়াতঃفَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ‘‘তারা যদি তোমার কাছে আসে, তবে তাদের বিচার নিষ্পত্তি করো, অথবা তাদেরকে উপেক্ষা কর। তুমি যদি তাদেরকে উপেক্ষা কর, তবে তারা তোমার কোন ক্ষতি করতে পারবে না। আর যদি বিচার-নিষ্পত্তি কর তবে ন্যায়বিচার কর। আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন’’- (সূরা আল মায়িদা ৫ : ৪২)।আয়াতটি বানু নযীর এবং বানু কুরায়জা-এর রক্তপণের ব্যাপারে নাযিল হয়েছিল। যেহেতু বানু নযীর গোত্র ছিল মর্যাদাশালী, তাই তাদের কোন ব্যক্তি নিহত হলে তারা পূর্ণ রক্তপণ আদায় করত, আর যদি কুরায়জার কোন ব্যক্তি নিহত হতো তবে তারা অর্ধ রক্তপণ পেত। এরপর তারা এ ব্যাপারে রসূলুল্লাহ (ﷺ) এর নিকট মীমাংসা প্রার্থী হয়। এমতাবস্থায় আল্লাহ তা’আলা তাদের ব্যাপারে এ আয়াত নাযিল করেন। তখন রসূলুল্লাহ (ﷺ) এ ব্যাপারে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেন এবং দিয়াত সমান করে দেন।
