৪৬/৯. অধ্যায়ঃ
দাসের জন্য মুনীবের থেকে কিসাস
সুনানে নাসাঈ : ৪৭৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৩৭
أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَتَلَ عَبْدَهُ قَتَلْنَاهُ، وَمَنْ جَدَعَ عَبْدَهُ جَدَعْنَاهُ»
সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি তার দাসকে হত্যা করলে আমরা তাকে হত্যা করব। আর যদি দাসের নাক-কান কাটে, আমরা তার নাক-কান কেটে দেব।
