৪৬/১৫. অধ্যায়ঃ

দাঁতের ক্বিসাস

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৫৫

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ أُخْتَ الرُّبَيِّعِ أُمَّ حَارِثَةَ جَرَحَتْ إِنْسَانًا، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْقِصَاصَ الْقِصَاصَ» فَقَالَتْ أُمُّ الرَّبِيعِ: يَا رَسُولَ اللَّهِ، أَيُقْتَصُّ مِنْ فُلَانَةَ؟ لَا وَاللَّهِ لَا يُقْتَصُّ مِنْهَا أَبَدًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُبْحَانَ اللَّهِ، يَا أُمَّ الرَّبِيعِ، الْقِصَاصُ كِتَابُ اللَّهِ» قَالَتْ: لَا وَاللَّهِ لَا يُقْتَصُّ مِنْهَا أَبَدًا، فَمَا زَالَتْ حَتَّى قَبِلُوا الدِّيَةَ قَالَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আর রুবাই' -এর বোন উম্মু হারিসা এক লোককে আহত করে। এরপর নবী (ﷺ) এর নিকট এ মোকাদ্দামা দায়ের করা হলে রসূলুল্লাহ (ﷺ) বলেন, কিসাস গ্রহণ করা হবে।তখন রুবাই' -এর মা বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ) তার থেকে কী কিসাস গ্রহণ করা হবে? আল্লাহর শপথ! তার থেকে কখনো কিসাস গ্রহণ করা হবে না।তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন: সুবহানাল্লাহ। হে রুবাই' -এর মা! কিসাস নেওয়া তো আল্লাহর নির্ধারিত বিধান।সে বলল: আল্লাহর শপথ। তার নিকট হতে কখনো কিসাস নেওয়া যাবে না; এরূপ বলতে থাকল। এমনকি তারা দিয়াত কবুল করে নিল।তিনি (ﷺ) বললেন: আল্লাহর কিছু বান্দা এমনও রয়েছে, যদি সে আল্লাহর শপথ করে, তবে আল্লাহ তা’আলা তার শপথ সত্যে পরিণত করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন