৪৬/১৬. অধ্যায়ঃ

সামনের দাঁতের ক্বিসাস

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৫৬

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، وَإِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، عَنْ حُمَيْدٍ قَالَ: ذَكَرَ أَنَسٌ أَنَّ عَمَّتَهُ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَقَضَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْقِصَاصِ، فَقَالَ أَخُوهَا أَنَسُ بْنُ النَّضْرِ: أَتُكْسَرُ ثَنِيَّةُ فُلَانَةَ، لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا تُكْسَرُ ثَنِيَّةُ فُلَانَةَ. قَالَ: وَكَانُوا قَبْلَ ذَلِكَ، سَأَلُوا أَهْلَهَا الْعَفْوَ وَالْأَرْشَ، فَلَمَّا حَلَفَ أَخُوهَا وَهُوَ عَمُّ أَنَسٍ، وَهُوَ الشَّهِيدُ يَوْمَ أُحُدٍ، رَضِيَ الْقَوْمُ بِالْعَفْوِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ»

হুমায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

আনাস (রাঃ) বলেছেন: তার ফুফু এক বাদীর দাঁত ভেঙে দিল; তখন আল্লাহর নবী (ﷺ) কিসাসের ফয়সালা প্রদান করেন। তার ভাই আনাস ইবন নাদর (রাঃ) বলল: অমুকের দাঁত কি বাস্তবেই ভাঙা হবে? যিনি আপনাকে সত্য নবীসহ পাঠিয়েছেন, তাঁর শপথ করে বলছি: কক্ষনো তার দাঁত ভাঙা হবে না। তারা এর পূর্বেই ঐ বাদীর অভিভাবকদেরকে বলে রেখেছিল যে, তাকে ক্ষমা করে দাও অথবা দিয়াত নাও। যখন তার ভাই আনাস ইবন নাদর-এর চাচা, যিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন শপথ করলেন, তখন তার অভিভাবকগণ তাকে ক্ষমা করতে রাজি হয়ে গেল। তখন নবী (ﷺ) বললেন: আল্লাহ তা’আলার কোন কোন বান্দা এমন রয়েছে, যদি সে আল্লাহর নামে শপথ করে বসে, তখন আল্লাহ তা’আলা তার শপথ বাস্তবায়িত করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন