৪৬/১৬. অধ্যায়ঃ
সামনের দাঁতের ক্বিসাস
সুনানে নাসাঈ : ৪৭৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৫৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ قَالَ: كَسَرَتِ الرُّبَيِّعُ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا إِلَيْهِمُ الْعَفْوَ، فَأَبَوْا، فَعُرِضَ عَلَيْهِمُ الْأَرْشُ، فَأَبَوْا، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِالْقِصَاصِ، قَالَ أَنَسُ بْنُ النَّضْرِ: يَا رَسُولَ اللَّهِ، تُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا تُكْسَرُ. قَالَ: يَا أَنَسُ، كِتَابُ اللَّهِ الْقِصَاصُ فَرَضِيَ الْقَوْمُ، وَعَفَوْا. فَقَالَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রুবাইয়ি (রাঃ) এক দাসীর দাঁত ভেঙে দিলেন। তারপর তিনি তার অভিভাবকদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। তারা তা অস্বীকার করল। অতঃপর দিয়াত প্রস্তাব করা হলে তারা তাতেও অসম্মত হয়। তারা নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হলে তখন তিনি কিসাসের নির্দেশ দেন। তখন আনাস ইবন নাদর (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! রুবাইয়ি (রাঃ)-এর কি দাঁত ভেঙে ফেলা হবে? না, যিনি আপনাকে সত্যসহ বিধান প্রেরণ করেছেন তাঁর শপথ! কখনো তার দাঁত ভাঙা হবে না। তিনি (ﷺ) বললেন: হে আনাস! আল্লাহর কিতাবেই তো কিসাস। পরে ঐ লোকেরা সম্মত হয়ে গেল এবং ক্ষমা করে দিল। তখন তিনি (ﷺ) বলেছেন: আল্লাহর কোন কোন বান্দা এমন রয়েছে, যখন সে আল্লাহর নামে কসম করে তখন আল্লাহ তা পূর্ণ করেন।
