৪৬/১৭. অধ্যায়ঃ
দাঁত দ্বারা কামড় দেয়ার ক্বিসাস এবং এ সম্পর্কে 'ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণনাকারীদের মধ্যে মতানৈক্য
সুনানে নাসাঈ : ৪৭৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৫৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ أَبُو الْجَوْزَاءِ، قَالَ: أَنْبَأَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ ابْنِ عَوْنٍ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلًا عَضَّ يَدَ رَجُلٍ فَانْتَزَعَ يَدَهُ، فَسَقَطَتْ ثَنِيَّتُهُ، أَوْ قَالَ ثَنَايَاهُ، فَاسْتَعْدَى عَلَيْهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَأْمُرُنِي، تَأْمُرُنِي أَنْ آمُرَهُ أَنْ يَدَعَ يَدَهُ فِي فِيكَ تَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ، إِنْ شِئْتَ فَادْفَعْ إِلَيْهِ يَدَكَ حَتَّى يَقْضَمَهَا ثُمَّ انْتَزِعْهَا إِنْ شِئْتَ»
ইব্ন সীরীন (রহঃ) ইমরান ইব্ন হুসায়ন (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
ইবনু সিরীন (রহঃ) ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতে বর্ণনা করেন। এক লোক অপর এক ব্যক্তির হাতে দাঁত দ্বারা কামড় দিল। যখন সেই ব্যক্তি তার হাত টেনে নিলে, তাতে তার সামনের পাটির একটি দাঁত অথবা তিনি বলেন, কয়েকটি দাঁত পড়ে গেল। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অভিযোগ করল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: তুমি আমাকে কী আদেশ দিতে বল? তুমি কি চাও আমি তাকে আদেশ করি যে, সে তার হাত তোমার মুখে দিয়ে রাখুক; আর তুমি তা কামড়াতে থাক, যেমন করে পশুরা চিবিয়ে থাকে? যদি তোমার ইচ্ছা হয়, তবে তোমার হাত তাকে চিবাতে দাও। তারপর তুমি চাইলে তা বের করে নিতে পার।
