৪৬/১৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭৬০ - কাসামাহ
দাঁত দ্বারা কামড় দেয়ার ক্বিসাস এবং এ সম্পর্কে ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণনাকারীদের মধ্যে মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৪৭৬০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭৬০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَاتَلَ يَعْلَى رَجُلًا فَعَضَّ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَانْتَزَعَ يَدَهُ مِنْ فِيهِ، فَنَدَرَتْ ثَنِيَّتُهُ، فَاخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الْفَحْلُ؟ لَا دِيَةَ لَهُ»
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
যুরারাহ্ (রহঃ) 'ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, ইয়া'লা এক ব্যক্তির সাথে মারামারি করল এবং তাদের একজন তার প্রতিপক্ষের হাতে কামড় দিল। এমতাবস্থায় সে তার প্রতিপক্ষের মুখ থেকে নিজের হাত টেনে নিতেই সামনের একটি দাঁত পড়ে গেল। তারা উভয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অভিযোগ করল। তিনি (ﷺ) বললেন: তোমাদের একেকজন তার ভাইকে কামড় দেবে যেমন পশু কামড়ায়? এর কোন দিয়াত নেই।
