৪৬/১৯. অধ্যায়ঃ
'আত্বা (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত এ হাদীসের রাবীর বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৬৯
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشَ الْعُسْرَةِ، وَكَانَ أَوْثَقَ عَمَلٍ لِي فِي نَفْسِي، وَكَانَ لِي أَجِيرٌ فَقَاتَلَ إِنْسَانًا، فَعَضَّ أَحَدُهُمَا إِصْبَعَ صَاحِبِهِ، فَانْتَزَعَ إِصْبَعَهُ، فَأَنْدَرَ ثَنِيَّتَهُ فَسَقَطَتْ، فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهْدَرَ ثَنِيَّتَهُ وَقَالَ: «أَفَيَدَعُ يَدَهُ فِي فِيكَ تَقْضَمُهَا؟»
ইব্ন জুরায়জ ‘আতা হতে, তিনি সাফ্ওয়ান ইব্ন ইয়ালা হতে এবং তিনি ইয়ালা ইব্ন উমাইয়া (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
ইয়ালা ইবন উমাইয়া (রাঃ) হতে বর্ণনা করেন। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সংকটাপন্ন বাহিনীতে (তাবুক যুদ্ধে) যোগ দেই। আমার নিজের জন্য তা ছিল সর্বাধিক নেকির কাজ। আমার এক চাকর ছিল, সে একজন লোকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে একে অন্যের আঙুলে কামড় দেয়। সে ব্যক্তি আঙুল টেনে বের করার সময় তার প্রতিপক্ষের দাঁত ভেঙে যায়। সে নবী (ﷺ) এর কাছে অভিযোগ করলে তিনি তার দাঁতের দিয়াত বাতিল করে দিয়ে বলেন: সে কি তোমার মুখে তার হাত রেখে দেবে, যেন তুমি তা কামড়াতে পার?
