৪৬/১৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭৬৮ - কাসামাহ
‘আত্বা (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত এ হাদীসের রাবীর বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৭৬৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭৬৮
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ قَالَ: «غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ فَاسْتَأْجَرْتُ أَجِيرًا فَقَاتَلَ أَجِيرِي رَجُلًا، فَعَضَّ الْآخَرُ، فَسَقَطَتْ ثَنِيَّتُهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَأَهْدَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
ইব্ন জুরায়জ ‘আতা হতে, তিনি সাফওয়ান ইব্ন ইয়ালা (রহঃ) হতে এবং তিনি তার পিতা (রাঃ) হতে হতে বর্ণিতঃ
সাফ্ওয়ান ইবনু ইয়া'লা (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি তাবুক যুদ্ধে রসূলুল্লাহ (ﷺ) এর সাথে যাই। সেখানে আমি একজন লোককে কাজে রাখি। অতঃপর আমার শ্রমিক এক লোকের সাথে ঝগড়া করলে, সে তাকে দাঁত দিয়ে কামড়ায়। এতে তার সামনের দাঁত ভেঙ্গে যায়। সে ব্যক্তি নাবী (ﷺ) এর কাছে এসে সকল ঘটনা বর্ণনা করলে নাবী (ﷺ) তার দিয়াত বাতিল করেন।
