৪৬/১৯. অধ্যায়ঃ
'আত্বা (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত এ হাদীসের রাবীর বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৭১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৭১
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى ابْنِ مُنْيَةَ: أَنَّ أَجِيرًا لِيَعْلَى ابْنِ مُنْيَةَ عَضَّ آخَرُ ذِرَاعَهُ، فَانْتَزَعَهَا مِنْ فِيهِ، فَرَفَعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ سَقَطَتْ ثَنِيَّتُهُ، فَأَبْطَلَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «أَيَدَعُهَا فِي فِيكَ تَقْضَمُهَا كَقَضْمِ الْفَحْلِ؟»
বুদায়ল ইব্ন মায়সারা ‘আতা হতে এবং তিনি সাফ্ওয়ান ইব্ন ইয়ালা ইব্ন মুনইয়া (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
ইয়া’লা ইবন মুন্নিয়ার কর্মচারী এক লোকের হাতে দাঁত দিয়ে কামড় দিলে, সেই লোক নিজের হাত তার মুখ থেকে টেনে নেয়। এ ঘটনা নবী (ﷺ) এর কাছে উপস্থাপন করা হলো। কেননা সে কামড় দিয়ে দাঁত ভেঙে দিয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) তার অভিযোগ বাতিল করে দিয়ে বলেন: সে কি হাত তোমার মুখে দিয়ে রাখবে, যাতে তুমি তা জন্তুর মতো চিবাতে পার?
