৪৬/১৯. অধ্যায়ঃ
'আত্বা (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত এ হাদীসের রাবীর বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৭২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৭২
أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْجَوَّابِ، قَالَ: حَدَّثَنَا عَمَّارٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ الْحَكَمِ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى: أَنَّ أَبَاهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ فَاسْتَأْجَرَ أَجِيرًا، فَقَاتَلَ رَجُلًا، فَعَضَّ الرَّجُلُ ذِرَاعَهُ، فَلَمَّا أَوْجَعَهُ نَتَرَهَا فَأَنْدَرَ ثَنِيَّتَهُ، فَرُفِعَ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَعْمِدُ أَحَدُكُمْ، فَيَعَضُّ أَخَاهُ كَمَا يَعَضُّ الْفَحْلُ» فَأَبْطَلَ ثَنِيَّتَهُ
সাফওয়ান ইব্ন ইয়ালা (রাঃ) হতে বর্ণিতঃ
তার পিতা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাবুকের যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। তিনি সেখানে একজন লোককে কাজে রাখেন। সে এক ব্যক্তির সাথে ঝগড়া করলে ঐ ব্যক্তি তার হাতে কামড় দেয়। সে ব্যথা পেলে হাত টেনে নেয়। ফলে তার দাঁত ভেঙে যায়। এ বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পেশ করা হলে তিনি বলেন : তোমাদের একজন তার ভাইকে জন্তুর মতো কামড়াবে [আবার অভিযোগও করবে]? এরপর তিনি (ﷺ) তার দাঁতের দিয়াত বাতিল করে দেন।
