৪৬/২০. অধ্যায়ঃ
খোঁচা দেয়ার ক্বিসাস
সুনানে নাসাঈ : ৪৭৭৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৭৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الرِّبَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، أَنْبَأَنَا أَبِي قَالَ: سَمِعْتُ يَحْيَى يُحَدِّثُ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبِيدَةَ بْنِ مُسَافِعٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ شَيْئًا إِذْ أَكَبَّ عَلَيْهِ رَجُلٌ، فَطَعَنَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُرْجُونٍ كَانَ مَعَهُ، فَصَاحَ الرَّجُلُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَالَ فَاسْتَقِدْ» قَالَ: بَلْ عَفَوْتُ يَا رَسُولَ اللَّهِ
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
একবার রাসূলুল্লাহ (ﷺ) কিছু ভাগ-বণ্টন করছিলেন, তখন এক লোক এসে তাঁর উপর ঝুঁকে পড়লে রসূলুল্লাহ (ﷺ) তাকে তাঁর সাথে থাকা কাঠি দ্বারা খোঁচা দিলে সে ব্যক্তি উঠে চলে যায়। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: এসো, প্রতিশোধ নাও। সে বলল: হে আল্লাহর রাসূল! আমি ক্ষমা করে দিয়েছি।
