৪৬/২১. অধ্যায়ঃ

থাপড় মারার ক্বিসাস

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৭৫

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: أَنْبَأَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَبْدِ الْأَعْلَى، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يَقُولُ: أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا وَقَعَ فِي أَبٍ كَانَ لَهُ فِي الْجَاهِلِيَّةِ، فَلَطَمَهُ الْعَبَّاسُ، فَجَاءَ قَوْمُهُ فَقَالُوا: لَيَلْطِمَنَّهُ كَمَا لَطَمَهُ، فَلَبِسُوا السِّلَاحَ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَعِدَ الْمِنْبَرَ فَقَالَ: «أَيُّهَا النَّاسُ، أَيُّ أَهْلِ الْأَرْضِ تَعْلَمُونَ أَكْرَمُ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ؟» فَقَالُوا: أَنْتَ. فَقَالَ: «إِنَّ الْعَبَّاسَ مِنِّي وَأَنَا مِنْهُ، لَا تَسُبُّوا مَوْتَانَا، فَتُؤْذُوا أَحْيَاءَنَا» فَجَاءَ الْقَوْمُ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، نَعُوذُ بِاللَّهِ مِنْ غَضَبِكَ، اسْتَغْفِرْ لَنَا

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি ইবনু আব্বাস (রাঃ)-এর জাহিলিয়াত যুগের কোন পূর্বপুরুষকে গালি দিলে তিনি তাকে থাপড় মারেন। তখন তার গোত্রের লোকজন এসে বলতে লাগল : সেও তাঁকে থাপড় মারবে, যেমন তিনি তাকে থাপড় মেরেছেন। ফলে তারা অস্ত্রসজ্জিত হল। এ খবর নবী (ﷺ) এর কাছে পৌঁছলে তিনি মিম্বারে উঠে বললেন : হে লোক সকল! তোমরা কি জান বিশ্ববাসীর মধ্যে কে আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত? তারা বলল : আপনি। এরপর তিনি (ﷺ) বললেন : আমি আব্বাস (রাঃ) হতে এবং আব্বাস (রাঃ) আমার হতে। তোমরা আমাদের মৃতদেরকে গালি দিও না। এতে আমাদের জীবিতদের দুঃখ হয়।তখন একদল লোক এসে বলল : হে আল্লাহর রাসূল! আমরা আপনার অসন্তুষ্টি হতে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন