৪৬/২২. অধ্যায়ঃ

টানা-হেঁচড়া করার ক্বিসাস

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৭৬

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنِي الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ هِلَالٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كُنَّا نَقْعُدُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، فَإِذَا قَامَ قُمْنَا، فَقَامَ يَوْمًا وَقُمْنَا مَعَهُ حَتَّى لَمَّا بَلَغَ وَسَطَ الْمَسْجِدِ أَدْرَكَهُ رَجُلٌ فَجَبَذَ بِرِدَائِهِ مِنْ وَرَائِهِ، وَكَانَ رِدَاؤُهُ خَشِنًا، فَحَمَّرَ رَقَبَتَهُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، احْمِلْ لِي عَلَى بَعِيرَيَّ هَذَيْنِ، فَإِنَّكَ لَا تَحْمِلُ مِنْ مَالِكَ وَلَا مِنْ مَالِ أَبِيكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، وَأَسْتَغْفِرُ اللَّهَ، لَا أَحْمِلُ لَكَ حَتَّى تُقِيدَنِي مِمَّا جَبَذْتَ بِرَقَبَتِي» فَقَالَ الْأَعْرَابِيُّ: لَا وَاللَّهِ لَا أُقِيدُكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ كُلُّ ذَلِكَ يَقُولُ: لَا وَاللَّهِ لَا أُقِيدُكَ، فَلَمَّا سَمِعْنَا قَوْلَ الْأَعْرَابِيِّ، أَقْبَلْنَا إِلَيْهِ سِرَاعًا، فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «عَزَمْتُ عَلَى مَنْ سَمِعَ كَلَامِي أَنْ لَا يَبْرَحَ مَقَامَهُ حَتَّى آذَنَ لَهُ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ مِنَ الْقَوْمِ: «يَا فُلَانُ، احْمِلْ لَهُ عَلَى بَعِيرٍ شَعِيرًا، وَعَلَى بَعِيرٍ تَمْرًا» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْصَرِفُوا»...[حكم الألباني] ضعيف لكن قصة الأعرابي وجبذه وأمره صلى الله عليه وسلم له بعطاء في ق

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মসজিদে বসে থাকতাম। তিনি (ﷺ) যখন দাঁড়াতেন আমরাও দাঁড়াতাম। একদিন তিনি (ﷺ) দাঁড়ালে আমরাও তাঁর সাথে উঠে দাঁড়ালাম। যখন তিনি (ﷺ) মসজিদের মধ্যভাগে পৌঁছলেন, তখন এক ব্যক্তি এসে তাঁর চাদর ধরে তাঁর পিছন দিকে টানলো। তাঁর চাদরখানা ছিল খশখশে, এতে তাঁর গলা লাল হয়ে গেল। সেই ব্যক্তি বলল : হে মুহাম্মদ! আমার এই উট দুটিকে খাদ্য দ্বারা বোঝাই করে দিন। কেননা আপনি তো আপনার বা আপনার পিতার মাল হতে দিচ্ছেন না।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: না, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই। আমি তোমাকে কখনও দেব না, যতক্ষণ না তুমি আমার ঘাড় টানা-হেঁচড়া করার প্রতিশোধ নিতে না দাও। তখন ঐ গ্রাম্য লোকটি বলল : আল্লাহর শপথ! আমি কখনো আপনাকে প্রতিশোধ নিতে দেব না। রাসূলুল্লাহ (ﷺ) এভাবে তিনবার বললেন : আর ঐ গ্রাম্য লোকটিও প্রতিবার বলতে থাকল যে, আল্লাহর শপথ! আমি এর প্রতিশোধ নিতে দেব না। আমরা যখন লোকটির কথা শুনলাম, দৌড়ে তাঁর কাছে গেলাম।তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের প্রতি লক্ষ্য করে বললেন : যে আমার কথা শুনেছে, তাকে আমি আল্লাহর শপথ দিয়ে বলেছি, কেউ যেন নিজ স্থান হতে না নড়ে, যতক্ষণ না আমি তাকে অনুমতি দেই। এরপর রাসূলুল্লাহ (ﷺ) একজনকে বলেন: হে অমুক! তুমি তার এক উটকে যব এবং অন্য উটকে খেজুর দ্বারা বোঝাই করে দাও। পরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা সবাই চলে যাও।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন