৪৬/২৪. অধ্যায়ঃ

শাসকের কাজে বাধা প্রদান

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৭৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا جَهْمِ بْنَ حُذَيْفَةَ مُصَدِّقًا، فَلَاحَّهُ رَجُلٌ فِي صَدَقَتِهِ، فَضَرَبَهُ أَبُو جَهْمٍ فَأَتَوْا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: الْقَوَدُ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «لَكُمْ كَذَا وَكَذَا» فَلَمْ يَرْضَوْا بِهِ. فَقَالَ: «لَكُمْ كَذَا وَكَذَا» فَرَضُوا بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي خَاطِبٌ عَلَى النَّاسِ وَمُخْبِرُهُمْ بِرِضَاكُمْ» قَالُوا: نَعَمْ، فَخَطَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ هَؤُلَاءِ أَتَوْنِي يُرِيدُونَ الْقَوَدَ، فَعَرَضْتُ عَلَيْهِمْ كَذَا وَكَذَا فَرَضُوا» قَالُوا: لَا فَهَمَّ الْمُهَاجِرُونَ بِهِمْ، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكُفُّوا، فَكَفُّوا، ثُمَّ دَعَاهُمْ قَالَ: «أَرَضِيتُمْ؟» قَالُوا: نَعَمْ. قَالَ: «فَإِنِّي خَاطِبٌ عَلَى النَّاسِ وَمُخْبِرُهُمْ بِرِضَاكُمْ» قَالُوا: نَعَمْ، فَخَطَبَ النَّاسَ ثُمَّ قَالَ: «أَرَضِيتُمْ؟» قَالُوا: نَعَمْ

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আবু জাহম ইবন হুযাইফাকে সদাকা আদায় করার জন্য পাঠান। তখন এক ব্যক্তি যাকাত দেওয়ার ব্যাপারে তাঁর সাথে ঝগড়া করলে, আবু জাহম তাকে আঘাত করেন। তখন তারা নবী (ﷺ) এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমাদের কিসাস গ্রহণ করুন। তিনি বললেন: তোমরা তার বদলে পাবে। যখন তারা তাতে রাজি হলো না। তখন নবী (ﷺ) বললেন: তোমরা এত এত পাবে। তারা তাতে রাজি হলো। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আমি লোকেদের উদ্দেশে খুতবা প্রদানকালে তোমাদের রাজি হওয়ার কথা উল্লেখ করব। তারা বলল: ঠিক আছে।পরে নবী (ﷺ) খুতবা দিতে গিয়ে বললেন: এই লোকেরা আমার নিকট কিসাস নিতে এসেছিল। আমি তাদের সামনে এত এত মাল পেশ করায় তারা রাজি হয়। তখন তারা বলল: না [আমরা রাজি নই]। তখন মুহাজির লোকেরা তাদের প্রতি উদ্যত হলে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে থামালে তারা থেমে গেল। এরপর তিনি তাদেরকে ডেকে বলেন: তোমরা কি রাজি নও? তখন তারা বলল: হ্যাঁ আমরা রাজি। তিনি (ﷺ) বললেন: আমি লোকেদের মধ্যে খুতবা দেওয়ার সময় তাদেরকে কি তোমাদের রাজি হওয়ার কথা জানিয়ে দেব? তারা বলল: হ্যাঁ। এরপর তিনি (ﷺ) খুতবা দানকালে জিজ্ঞেস করলেন : তোমরা কি রাজি? তারা বলল: হ্যাঁ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন