৪৬/২৫. অধ্যায়ঃ
ধারালো অস্ত্র ছাড়াও অন্য কিছু দ্বারা ক্বিসাস গ্রহণ করা
সুনানে নাসাঈ : ৪৭৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৭৯
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ: أَنَّ يَهُودِيًّا رَأَى عَلَى جَارِيَةٍ أَوْضَاحًا فَقَتَلَهَا بِحَجَرٍ، فَأُتِيَ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِهَا رَمَقٌ، فَقَالَ: «أَقَتَلَكِ فُلَانٌ؟» فَأَشَارَ شُعْبَةُ بِرَأْسِهِ يَحْكِيهَا أَنْ: لَا فَقَالَ: «أَقَتَلَكِ فُلَانٌ؟» فَأَشَارَ شُعْبَةُ بِرَأْسِهِ يَحْكِيهَا أَنْ: لَا، قَالَ: «أَقْتَلَكِ فُلَانٌ؟» فَأَشَارَ شُعْبَةُ بِرَأْسِهِ يَحْكِيهَا أَنْ: نَعَمْ، فَدَعَا بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَتَلَهُ بَيْنَ حَجَرَيْنِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ইয়াহূদী এক বালিকাকে রূপার অলংকার পরিহিত অবস্থায় দেখে পাথর দ্বারা তাকে আঘাত করে। যখন লোকেরা ঐ বালিকাকে নবী (ﷺ) এর নিকট নিয়ে আসে, তখনও তার প্রাণ অবশিষ্ট ছিল। তিনি (ﷺ) তাকে জিজ্ঞেস করেন: তোমাকে কি অমুক ব্যক্তি আঘাত করেছে? সে মাথার ইশারায় জানায়, না। আবার জিজ্ঞেস করেন : তোমাকে কি অমুক ব্যক্তি আঘাত করেছে? সে তার মাথার ইশারায় জানায়, না। পরে তিনি জিজ্ঞেস করেন : তোমাকে কি ঐ ব্যক্তি মেরেছে? তখন সে মাথার ইঙ্গিতে বলে: হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডেকে পাঠান এবং তার মাথাকে দুইটি পাথরের আঘাতে হত্যা করেন।
