৫/১৭. অধ্যায়ঃ
সফর অবস্থায় 'আস্ত্রের সলাত প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৪৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৮
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، أَنَّ عِرَاكَ بْنَ مَالِكٍ حَدَّثَهُ، أَنَّ نَوْفَلَ بْنَ مُعَاوِيَةَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ فَاتَتْهُ صَلَاةُ الْعَصْرِ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ» قَالَ عِرَاكٌ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ فَاتَتْهُ صَلَاةُ الْعَصْرِ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ». خَالَفَهُ يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ
নাওফাল ইব্ন মুআবিয়া (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল তার পরিবার ও ধন-সম্পদ যেন ছিনতাই হয়ে গেল।এ হাদীসের বর্ণনাকারী ইরাক ইবন মালিক বলেন, আমাকে আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল তাঁর পরিবার ও ধন-সম্পদ যেন লুট হয়ে গেল।
