৪৬/২৮. অধ্যায়ঃ
ইচ্ছাকৃতভাবে হত্যার পর নিহতের অভিভাবক যদি ক্বিসাস গ্রহণে ক্ষমা করে দেয়, তবে কি দিয়াত গ্রহণ করা যাবে
সুনানে নাসাঈ : ৪৭৮৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৮৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَشْعَثَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَمَاعَةَ، قَالَ: أَنْبَأَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: أَخْبَرَنِي يَحْيَى، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ، إِمَّا أَنْ يُقَادَ وَإِمَّا أَنْ يُفْدَى»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন কোন ব্যক্তি নিহত হয়, তখন তার ওয়ারিসের জন্য দুটি বিষয়ের যে কোন একটি গ্রহণের সুযোগ রয়েছে চাইলে তারা কিসাস গ্রহণ করবে অথবা ফিদইয়া গ্রহণ করবে।
