৪৬/৩০. অধ্যায়ঃ
পাথর অথবা চাবুকের আঘাতে নিহত ব্যক্তি।
সুনানে নাসাঈ : ৪৭৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৮৯
أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ بْنِ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: أَنْبَأَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قُتِلَ فِي عِمِّيَّا أَوْ رِمِّيَّا تَكُونُ بَيْنَهُمْ بِحَجَرٍ أَوْ سَوْطٍ أَوْ بِعَصًا فَعَقْلُهُ عَقْلُ خَطَإٍ، وَمَنْ قَتَلَ عَمْدًا فَقَوَدُ يَدِهِ، فَمَنْ حَالَ بَيْنَهُ وَبَيْنَهُ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلَا عَدْلٌ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন দাঙ্গা-হাঙ্গামায় অথবা পাথর-চাবুক অথবা লাঠির আঘাতে নিহত হয়, তার দিয়াত হবে ভুলবশত হত্যার দিয়াতের মতো আর যদি ইচ্ছাকৃত হত্যা হয়, তবে তার ওপর কিসাস ওয়াজিব হবে। আর যদি কেউ এর মধ্যে কোন প্রকার বাধা সৃষ্টি করে, তবে তার ওপর আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের লা'নত। তার ফরজ বা নফল কোন ইবাদতই কবুল হবে না।
