৪৬/৩০. অধ্যায়ঃ
পাথর অথবা চাবুকের আঘাতে নিহত ব্যক্তি।
সুনানে নাসাঈ : ৪৭৯০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৯০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ يَرْفَعُهُ قَالَ: «مَنْ قُتِلَ فِي عِمِّيَّةٍ أَوْ رِمِّيَّةٍ بِحَجَرٍ أَوْ سَوْطٍ أَوْ عَصًا فَعَقْلُهُ عَقْلُ الْخَطَإِ، وَمَنْ قُتِلَ عَمْدًا فَهُوَ قَوَدٌ، وَمَنْ حَالَ بَيْنَهُ وَبَيْنَهُ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلَا عَدْلًا»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন দাঙ্গা-হাঙ্গামায় অথবা পাথর-চাবুক অথবা লাঠির আঘাতে নিহত হয়, তার দিয়াত হবে ভুলবশত হত্যার দিয়াতের মতো। আর যদি ইচ্ছাকৃত হত্যা হয়, তবে তার ওপর কিসাস ওয়াজিব হবে। আর যদি কেউ এর মধ্যে কোন প্রকার বাধা সৃষ্টি করে, তবে তার ওপর আল্লাহ, মালায়িকা (ফেরেশতাদের) এবং সকল মানুষের লা’নত। তার ফরজ বা নফল কোন ইবাদতই কবুল হবে না।
