৪৬/৩৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮১৪ - কাসামাহ
স্ত্রীর গর্ভস্থ ভ্রুনের দিয়াত
সুনানে আন-নাসায়ী : ৪৮১৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮১৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا أَبُو نَعِيمٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ صُهَيْبٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ: «أَنَّ امْرَأَةً خَذَفَتْ امْرَأَةً، فَأَسْقَطَتِ الْمَخْذُوفَةُ، فَرُفِعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ عَقْلَ وَلَدِهَا خَمْسَ مِائَةٍ مِنَ الْغُرِّ، وَنَهَى يَوْمَئِذٍ عَنِ الْخَذْفِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا وَهْمٌ وَيَنْبَغِي أَنْ يَكُونَ أَرَادَ مِائَةً مِنَ الْغُرِّ، وَقَدْ رُوِيَ النَّهْيُ عَنِ الْخَذْفِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ»...[حكم الألباني] ضعيف الإسناد
আবদুল্লাহ্ ইব্ন বুরায়দা (রহঃ) হতে বর্ণিতঃ
এক নারী অন্য এক নারীর প্রতি পাথর নিক্ষেপ করলে তার গর্ভপাত হয়ে যায়। এই ঘটনা নাবী (ﷺ)-এর কাছে পেশ করা হলে তিনি তার সন্তানের দিয়াত পাঁচশত ছাগল নির্ধারণ করেন এবং সেদিন হতে তিনি পাথর নিক্ষেপ করা নিষেধ করে দেন।
আবূ 'আবদুর রহমান (রহঃ) বলেন, এটা বর্ণনাকারীর বিভ্রম। সম্ভবত তিনি একশত ছাগল বলতে চেয়েছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- আমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন্-নাসাঈ (রহ.)
- প্রকাশক:
- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
