৪৬/৩৮. অধ্যায়ঃ
স্ত্রীর গর্ভস্থ ভ্রুনের দিয়াত
সুনানে নাসাঈ : ৪৮১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮১৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ: اقْتَتَلَتِ امْرَأَتَانِ مِنْ هُذَيْلٍ، فَرَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِحَجَرٍ - وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا - فَقَتَلَتْهَا وَمَا فِي بَطْنِهَا، فَاخْتَصَمُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ دِيَةَ جَنِينِهَا غُرَّةٌ عَبْدٌ أَوْ وَلِيدَةٌ، وَقَضَى بِدِيَةِ الْمَرْأَةِ عَلَى عَاقِلَتِهَا وَوَرَّثَهَا وَلَدَهَا وَمَنْ مَعَهُمْ، فَقَالَ حَمَلُ بْنُ مَالِكِ بْنِ النَّابِغَةِ الْهُذَلِيُّ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ أُغَرَّمُ مَنْ لَا شَرِبَ، وَلَا أَكَلْ، وَلَا نَطَقَ، وَلَا اسْتَهَلَّ، فَمِثْلُ ذَلِكَ يُطَلَّ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذَا مِنْ إِخْوَانِ الْكُهَّانِ مِنْ أَجْلِ سَجْعِهِ الَّذِي سَجَعَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
হুযাইল গোত্রের দুই নারী বিবাদে লিপ্ত হলে তাদের একজন অপরজনের উপর পাথর নিক্ষেপ করে। ফলে সে মারা যায় এবং তার পেটের বাচ্চাও মারা যায়। ঐ লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে অভিযোগ করলে তিনি (ﷺ) ফায়সালা করেন যে, বাচ্চার দিয়াত এক দাস বা দাসী, আর ঐ মহিলার দিয়াত তিনি হত্যাকারিণীর আত্মীয়দের থেকে আদায় করে দেন। আর সেই দিয়াত পায় ঐ নারীর ছেলে ও তার নিকটাত্মীয়রা।এ কথা শুনে হামাল ইবন মালিক ইবন নাবিগা আল হুযাইলি (রহঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আমি ঐ ব্যক্তির দিয়াত কেন দেব, যে না খেয়েছে, না পান করেছে, না কথা বলেছে, না চিৎকার করেছে? এই খুন তো বৃথা যাবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: সম্ভবত এই ব্যক্তি গণকদের ভাই যে ছন্দযুক্ত কথা বলে।
