৪৬/৩৮. অধ্যায়ঃ
স্ত্রীর গর্ভস্থ ভ্রুনের দিয়াত
সুনানে নাসাঈ : ৪৮১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮১৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لِحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةِ عَبْدٍ أَوْ أَمَةٍ، ثُمَّ إِنَّ الْمَرْأَةَ الَّتِي قَضَى عَلَيْهَا بِالْغُرَّةِ، تُوُفِّيَتْ، فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنَّ مِيرَاثَهَا لِبَنِيهَا وَزَوْجِهَا، وَأَنَّ الْعَقْلَ عَلَى عَصَبَتِهَا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) লিহইয়ান গোত্রের এক মহিলার গর্ভস্থ বাচ্চার ব্যাপারে আদেশ করেন, যা মৃত অবস্থায় পড়ে গিয়েছিল, এর বিনিময়ে এক দাস বা এক দাসী দেয়া হবে। তিনি যে মহিলাকে তা দিতে নির্দেশ দেন, সে মারা গেলে রাসূলুল্লাহ (ﷺ) আদেশ করেন যে, তার মীরাস তার পুত্রদের ও স্বামীকে দেয়া হবে এবং তার দিয়াত আদায় করবে তার আসাবাগণ।
