৪৬/৩৯. অধ্যায়ঃ
ইচ্ছাকৃত হত্যাসদৃশ হত্যার ধরণ এবং এরূপ হত্যা ও গর্ভস্থ ভ্রুণের দিয়াত কে দেবে; আর ইবরাহীম-এর বর্ণিত হাদীস ‘উবায়দ ইবনু নুযায়লাহ্ – মুগীরাহ্ হতে বর্ণনাকারীদের শব্দগত পার্থক্য।
সুনানে নাসাঈ : ৪৮২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮২৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرٌو، عَنْ أَسْبَاطَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَتِ امْرَأَتَانِ جَارَتَانِ كَانَ بَيْنَهُمَا صَخَبٌ، فَرَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِحَجَرٍ فَأَسْقَطَتْ غُلَامًا، قَدْ نَبَتَ شَعْرُهُ مَيْتًا، وَمَاتَتِ الْمَرْأَةُ، فَقَضَى عَلَى الْعَاقِلَةِ الدِّيَةَ فَقَالَ عَمُّهَا: إِنَّهَا قَدْ أَسْقَطَتْ يَا رَسُولَ اللَّهِ غُلَامًا قَدْ نَبَتَ شَعْرُهُ، فَقَالَ أَبُو الْقَاتِلَةِ: إِنَّهُ كَاذِبٌ، إِنَّهُ وَاللَّهِ مَا اسْتَهَلَّ، وَلَا شَرِبَ، وَلَا أَكَلْ، فَمِثْلُهُ يُطَلَّ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسَجْعٌ كَسَجْعِ الْجَاهِلِيَّةِ، وَكِهَانَتِهَا إِنَّ فِي الصَّبِيِّ غُرَّةً» قَالَ ابْنُ عَبَّاسٍ: كَانَتْ إِحْدَاهُمَا مُلَيْكَةَ، وَالْأُخْرَى أُمَّ غَطِيفٍ "...[حكم الألباني] ضعيف الإسناد
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
দুই প্রতিবেশী নারীর মধ্যে বিবাদে লিপ্ত হলে তাদের একজন অন্যজনকে পাথর দ্বারা আঘাত করার ফলে সে মারা যায় এবং তার গর্ভের বাচ্চাও পড়ে যায়, যার মাথায় চুল উঠেছিল। তিনি (ﷺ) হত্যাকারিণীর আত্মীয়ের ওপর দিয়াত ধার্য করেন। তখন তার (মৃতের) চাচা বলল: হে আল্লাহর রাসূল! বাচ্চা পড়ে গেছে যার মাথা চুল উঠেছে। হত্যাকারিণীর পিতা বলল: এই ব্যক্তি মিথ্যাবাদী, আল্লাহর শপথ ঐ বাচ্চা চিৎকার করেনি, পান করেনি, আর না কিছু খেয়েছে, এ হত্যা তো বৃথা হয়ে যাবে। তখন নবী (ﷺ) বললেন : জাহিলী যুগের গণকদের মতো ছন্দপূর্ণ কথা! নিশ্চয় বাচ্চার পরিবর্তে এক দাস বা দাসী দিয়াত হিসেবে দিতে হবে।ইবন আব্বাস (রাঃ) বলেন: তাদের একজনের নাম ছিল মুলাইকা আর অপরজনের নাম ছিল উম্মু গাতিফ।
